মনসা দেবীর পরিচয়
gমনসা সর্পের দেবী তিনি সর্পকুলের জননী৷ তিনি আমাদের সর্প ভয় থেকে রক্ষা করেন? তিনি উর্বরতা ও সমৃদ্ধির দেবী হিসেবেও পরিচিত৷ বাংলাদেশসহ পূর্ব ও পশ্চিম ভারতে মনসা দেবীর পূজা করা হয় ৷মনসা মূলত লৌকিক দেবী ৷পড়ে পৌরাণিক দেবী রূপে পরিগণিত হয়েছেন৷ দেবী মনসা বিষহরি নামে পরিচিত ৷কেননা তিনি সাপের বিষ হরণ করে থাকেন৷ ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্পমন্ত্র সৃষ্টি করেন এবং তার তপস্যার দ্বারা মন থেকে সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী মনসার আবির্ভাব ঘটে৷ মন থেকে সাকার রূপ লাভ করেছেন বলে তার নাম হয়েছে মনসা৷ পুরান মতে তিনি জগত কারো মুনির পত্নী, আস্তিক মুনির মাতা এবং সাপের রাজা বাসুকির বোন৷ তার পিতার নাম কশ্যপ মুনি এবং মাতার নাম কোদ্রু ৷তিনি নাগ মাতা হিসেবেও পরিচিত৷ মনসা দেবীর চারটি হাত এবং তিনি গৌরবর্ণা৷ তার আরেক নাম জগত গৌরী ৷চন্দ্রের মত সুন্দর এবং প্রসন্ন তার মুখমণ্ডল ৷অরুণ বর্ণের অর্থাৎ ভোরের সূর্যের আলোর মত লাল রঙের কাপড় তিনি পরিধান করেন৷ তিনি সোনার অলংকার পরিধান করেন৷ কয়েকটা সাপ তাকে জড়িয়ে থাকে যেন তার অলংকার ৷হাস তার বাহন ৷প্রসন্ন মুখে তিনি হাঁসের উপরে বসে থাকেন ৷এছাড়াও আট টি সাপ তার হাত মুকুট ও পাদদেশ ঘিরে থাকে৷
পূজা পদ্ধতি--
আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী তিথি কে বলা হয় নাগপঞ্চমী ৷এই সময় বাড়ির উঠানে সিজ গাছ স্থাপন করে মনসা দেবীর পূজা করা হয়৷ ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে ও মনসা পূজার বিধান আছে ৷বর্তমানে সার্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয় ৷আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরে ও মনসা দেবীর পূজা করা হয় ৷মনসা পূজার মুখ্য উদ্দেশ্য সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া ৷এজন্য অন্যান্য পূজার মত সাধারণ পূজা বিধি অনুসরণ করতে হয় ৷পূজার আরম্ভে সংকল্প গ্রহণ মনসার প্রতিমা স্থাপন, আচমন ,চক্ষুদান প্রভৃতি বিধি অনুসরণ করতে হয় ৷এছাড়া মনসার ধ্যান আবাহন মন্ত্র পাঠ এবং পূজার মন্ত্র পাঠ করতে হয় ৷অতঃপর স্নান মন্ত্র পাঠ করে মহাদেবী কে স্নান করাতে হয় এবং অষ্ট নাগ মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর পূজা আরম্ভ করতে হয় ৷শেষে পুষ্পাঞ্জলী ও প্রণাম মন্ত্রের মাধ্যমে পূজা সমাপ্ত করতে হয় ৷সবশেষে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয় ৷মনসা দেবীর পূজা করলে সাপের ভয় থাকে না ৷মনসা দেবীর মাহাত্ম্য নিয়ে অনেক উপখ্যান রচিত হয়েছে ৷সে সকল উপখ্যানে মনসাকে পুজা না করার ভয়াবহ পরিণাম এবং পূজা করার সুফল বর্ণিত হয়েছে ৷মনসা দেবীর পূজার সময় উপাখ্যান গুলো শোনানো হয় ৷এরূপ উপাখ্যান অবলম্বনে অনেক পালা গান রচিত হয়েছে ৷মনসার ভাসান এরকম একটি পালা গান ৷এছাড়াও মনসা পূজার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন সাপ সম্পর্কে ধারণা গ্রহণের সুযোগ ঘটে৷ বিষধর সাপের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়৷ ফলে সর্প দংশন এর ঘটনা কম ঘটে৷ এ পূজার মূল শিক্ষা হলো সর্পকে বশীভূত করন এর কৌশল আয়ত্ত করা৷ যার মাধ্যমে শত্রুকে সুপথে ফিরিয়ে এনে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়৷
প্রণামমন্ত্র---
আস্তিকস্য মুনের্মাতা ভগিনী বাসুকেস্তথা
জহৎ কারুমুনেঃ পত্নী মনসাদেবী নমোহস্তুতে
সরলার্থ---আস্তিক মুনির মাতা ,নাগরাজ বাসুকীর বোন,জরৎকারু মুনির পত্নী,হে মনসাদেবী তোমাকে প্রণাম৷
মনসা দেবীর পরিচয়
Reviewed by King
on
February 06, 2019
Rating:
Reviewed by King
on
February 06, 2019
Rating:

No comments: