সংক্রান্তি,গৃৃৃহপ্রবেশ,জামাইষষ্ঠী,রাখীবন্ধন ও ভাই ফোটা সম্পর্কে জেনে নিন

সংক্রান্তি-- বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি৷এ দিনে ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয় ৷তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তির উৎসব উল্লেখযোগ্য ৷সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিত ৷তবে পৌষপার্বন বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়৷ হিন্দুরা এই দিনে পিতৃৃৃৃপুরুষের উদ্দেশে তর্পন করে থাকে৷চৈব সংক্রান্তির প্রধান উৎসব শিব পূজা৷ এর অপর নাম নীল পূজা৷শিবের পূজা করা হয়৷ অনেক স্থানে একে বুড়োশিবও বলে ৷শিব পূজার একটি অঙ্গ চড়ক পূজা৷ শাস্ত্র ও লোকাচার অনুসারে স্নান দান ,ব্রত,উপবাস,প্রভৃৃৃৃতি মঙ্গলজনক উৎসব করা হয়৷ গৃৃৃহপ্রবেশ--- নবনির্মিত গৃৃৃৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়৷ সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্ত বা ভূমিদেবতা এবং গৃৃৃৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়৷ জামাইষষ্ঠী--- জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী অনুষ্ঠিত হয় ৷ খুবই আনন্দময় অনুষ্ঠান এটি৷ এদিন জামাইকে শ্বশুরবাড়িতে নিয়ন্ত্রন করা হয়৷ খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয় ৷জামাইকে নতুন জামা কাপড় দেওয়া হয়৷ জামাই ও শাশুড়িসহ অন্যান্য আত্মীয়কে সাধ্যমতো নতুন কাপড় প্রদান করে৷ এদিন ষষ্ঠীপূজাও অনুষ্ঠিত হয়৷ সন্তান কামনায় ও সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠীদেবীর পূজা করা হয়৷ রাখীবন্ধন--- রাখী কথাটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন৷ হিন্দু ধর্মাচারের মধ্যে রাখীবন্ধন অন্যতম৷ এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখী নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয়৷ ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখীবন্ধন ৷নিজের ভাই ছাড়াও আত্মীয় ও অনাত্মীয় ভাইদের হাতেও রাখী পরানো হয় এবং এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়৷ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয় বিধায় এ দিনটি রাখী পূর্ণিমা নামেও পরিচিত
সংক্রান্তি,গৃৃৃহপ্রবেশ,জামাইষষ্ঠী,রাখীবন্ধন ও ভাই ফোটা সম্পর্কে জেনে নিন সংক্রান্তি,গৃৃৃহপ্রবেশ,জামাইষষ্ঠী,রাখীবন্ধন ও ভাই ফোটা সম্পর্কে জেনে নিন Reviewed by King on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.