দেবী লক্ষীর মন্ত্র ও পরিচয়

দেবী লক্ষী সম্পদ বৃদ্ধি ও সৌভাগ্যের দেবী৷ তিনি সুন্দরী ও মাধুর্য্যময় দেবী৷ তিনি পূজারীদের ধন সম্পদ দান করে থাকেন৷ দেবী লক্ষী শ্রী হিসেবে পরিচিত ৷কেননা তিনি সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক ৷তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী৷ অত্যন্ত সুন্দর এবং দুই হাত বিশিষ্ট ৷তিনি পদ্ম ফুলের উপর উপবিষ৷্ট গায়ের রঙ ধূসর সাদা উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে ৷দেবী লক্ষী সৌন্দর্যের দেবী ,সম্পদের দেবী ৷আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর আর এই সম্পদ গুলোর মধ্যে রয়েছে ভূমি পশু জ্ঞান ধৈর্য সততা ইত্যাদি৷ লক্ষী পূজার পদ্ধতি---- যেকোনো পূজা করতে পূজা বিধি অনুসরণ করতে হয় ৷লক্ষ্মী পূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে বসে আচ মন থেকে শুরু করে পঞ্চ দেবতার পূজা করতে হয৷অতঃপর লক্ষী ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষী পূজা করা হয৷লক্ষ্মীপূজো পঞ্চ উপাচার দশ উপাচার আলাদা 16 উপাচার এ করা হয়ে থাকে৷ পূজার মৌলিক নীতি হিসেবে লক্ষীর ধ্যান পূজা ,মন্ত্র পাঠ ,পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করতে হয় ৷অবশেষে বিসর্জন দিতে হয় ৷সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয় ৷লক্ষী পুজা ই লক্ষীর পাঁচালী পড়া হয৷ আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষী পূজা করা হয৷এই লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত৷ প্রতিটি হিন্দু পরিবারের লক্ষী পূজা করা হয় ৷প্রতি সপ্তাহের বৃহষ্পতিবারে এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজন এর মাধ্যমে লক্ষী পূজা করা হয় ৷হিন্দু সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মবোধ এর সৃষ্টি করে ৷লক্ষীদেবী ধন সম্পদ দান করেন৷ পূজার মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয় ৷লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব পূজারী কেও শান্ত করে তোলে৷ লক্ষীদেবীর পুষ্পাঞ্জলী---- ওঁ নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্তদর্চনাৎ বাংলা অর্থ---হে হরিপ্রিয়া ,তুমি সকলকে বর দিয়ে থাক৷ তোমার আশ্রিতদের যে গতি হয়,তোমার অর্চনার দ্বারা আমরাও যেন তা হয়৷তোমাকে নমষ্কার৷ লক্ষীদেবীর প্রনাম মন্ত্র -- ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষী নমোহস্তুতে৷৷ সরলার্থ--- হে দেবী কল্যাণী বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী তুমি পদ্মা ও পদ্মার আলোয় সকলকে শুভ ফল দাও তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো আমি তোমাকে প্রণাম করি
দেবী লক্ষীর মন্ত্র ও পরিচয় দেবী লক্ষীর মন্ত্র ও পরিচয় Reviewed by King on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.