গণেশ পুজার মন্ত্র ও পরিচয়
গনেশ দেব সিদ্ধি বা সফলতার দেবতা ৷গণেশ দেব গণপতি ,গজানন, হেরম্ব ,বিনায়ক প্রভৃতি নামে পরিচিত ৷গণেশের শরীর মানুষের মত ৷তার ওপর গজ বা হাতির মাথা বসানো৷ এইজন্য গণেশকে গজানন বলা হয় ৷তার চার হাত তিন চোখ ৷লম্বা তার উদর ৷স্থুল বা মোটা তার শরীর৷ তিনি একটু বেঁটে ৷গণেশের বাহন ইঁদুর ৷দেবতা হিসেবে গণেশ সর্বময় ক্ষমতার অধিকারী ৷তিনি সকল বাধা বিপত্তি দূর করে ৷মানুষের সকল প্রচেষ্টাই সফলতা দান করেন ৷এই কারণে যে কোন কাজ আরম্ভ করার পূর্বে দেবতা গণেশের পূজা করা হয়৷ হিন্দু ধর্মাবলম্বীরা নববর্ষে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসেবে গণেশের পূজা করেন
গণেশের পূজা পদ্ধতি--
দুর্গাপূজা ও বাসন্তী পূজার সময় এবং ভদ্র ও মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে বিশেষভাবে গনেশ দেবের পূজা করা হয় ৷এই ছাড়া যে কোন পূজা করার আগে গনেশ দেবের পূজা করার রীতি রয়েছে ৷পূজা যথাযথভাবে সমাপ্ত করার জন্য পূজার উপকরণ সংগ্রহ করতে হয় ৷পূজা করার বিধি সমূহ অনুসরন করতে হয়৷ গণেশ পূজায় তুলসী পাতা নিষিদ্ধ৷
গণেশ দেবেরপ্রণাম মন্ত্র--
ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণামাম্যহম
সরলার্থ---যিনি এক দাঁতবিশিষ্ট যার শরীর বিশাল লম্বা উদর যিনি গজানন এবং বিঘ্ননাশকারী,সেই হেরম্বদেব গণেশকে প্রণাম জানাই৷
গনেশ দেব কে সিদ্ধিদাতা বলা হয় ৷এই সিদ্ধি শব্দটির অর্থ সাফল্য পারদর্শিতা বা কৃতকার্যতা৷ আর সিদ্ধিদাতা শব্দটির অর্থ সফলতা দায়ক৷ গনেশ দেব আমাদের সফলতা দান এর দেবতা৷ আমরা বিদ্যালাভ ব্যবসা সহ সকল কর্মে সফলতা অর্জনের প্রত্যাশায় গনেশ দেবের পূজা করি ৷এই পূজার শিক্ষা হলো ভক্তিতে সাফল্য লাভ৷ এই ভক্তির মূলে রয়েছে শুদ্ধতা একাগ্রতা সংযম ও শৃঙ্খলা ৷তাই আমাদের জীবনের সাফল্য পারদর্শিতা বা কৃতকর্মে প্রয়োজন শুদ্ধমনে মঙ্গল কামনা, কর্মে একাগ্রতা ধৈর্য এবং শৃঙ্খলা ৷যারা গনেশ দেবের এই শিক্ষা নিজ কর্মের প্রয়োগ করেন তারাই সাফল্য লাভ করেন৷ হিন্দু ধর্মালম্বী ব্যবসায়ীরা বাংলা নববর্ষের প্রথম মাসের শুরুতেই গনেশ দেবের পূজা করেন ৷এই দেবের কৃপাতে ব্যবসা সফলতা অর্জিত হয় ৷ভক্তিভরে আমরা এই দেবের পূজা করি৷
গণেশ পুজার মন্ত্র ও পরিচয়
Reviewed by King
on
February 06, 2019
Rating:
Reviewed by King
on
February 06, 2019
Rating:

গণেশ- শিল্প এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষকও বটে। ধন্যবাদ এই লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য
ReplyDeleteভাই আর্টিকেল টা অনেক ভালো
ReplyDelete