কার্তিকের মন্ত্র ও পরিচিতি
কার্তিক একজন পৌরাণিক দেবতা৷ তিনি ভগবান শিব ও মা দূর্গার পুত্র ৷দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী৷ পুরাণে আছে তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা তাকে সেনাপতি রূপে বরণ করেন ৷তার দেহবর্ণ স্বর্ণের মতো ৷যুদ্ধ অস্ত্র হিসেবে কার্তিকের হাতে তীর ধনুক এবং বল্লম দেখা যায৷তার বাহন ময়ূর৷ কার্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন৷ এই সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন৷ পুরাণ অনুসারে তারকা অসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল৷ তিনি বলির পুত্র বানাসুর কে পরাজিত করেছিলেন৷ কার্তিকের অন্য নাম স্কন্দ ,মহাসেন ,কুমার গুহ ইত্যাদি ৷স্কন্দ পুরাণ কার্তিক কে নিয়ে রচনা করা হয়েছে ৷কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয় ৷কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান প্রার্থনা করে থাকেন৷ কথিত আছে দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণ কে পুত্ররূপে লাভ করেছিলেন ৷ কথায় বলে কার্তিকের মতো চেহারা অর্থাৎ কার্তিকের দেহ আকৃতি অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ এই কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন ৷কার্তিক দেবতাদের সেনাপতি তিনি অসীম শক্তিধর দেবতা এজন্য তাকে রক্ষা কর্তা হিসেবে পূজা করা হয় ৷কার্তিক নম্র ও বিনয়ী স্বভাবের দেবতা৷ কিন্তু সমাজের নেই অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা৷ তিনি তারকা অসুর কে পরাজয় করে স্বর্গরাজ্য উদ্ধার করে স্বর্গে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ৷আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার আদর্শ অনুসরণে নীতিবান হতে পারি৷ তাকে অনুসরণ করে বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি ৷আমাদের সকলকেই কার্তিকের মতন নম্র ও বিনয়ী হওয়া উচিত এবং অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত৷
কার্তিক দেবতার ধ্যান---
ওঁ কার্তিকেয়ং মহাভাগং ময়ুরোপরিসংস্থিতম
তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম
দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম
প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম
সরলার্থ--কার্তিকদেব মহাভাগ ,ময়ূরের উপর তিনি উপবিষ্ট৷ তপ্ত স্বর্ণের মতো উজ্জল তার বর্ণ৷তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র ৷তিনি নানা অলংকারে ভূষিত৷তিনি শত্রু হত্যাকারী ৷প্রসন্ন হাস্যোজ্জল তার মুখ৷
প্রণাম মন্ত্র---
ওঁ কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্পনিসূদন
প্রণোতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন
রুদ্রপুত্র নমস্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ
ষাম্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো
মহাতপস্বী ভগবান পিতুর্মাতুঃ প্রিয় সদা
দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশিখরে
শৈলাত্মজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ
সরলার্থ---হে মহাভাগ দৈত্যদলনকারী কার্তিক দেব তোমায় প্রণাম করি৷হে মহাবাহু ময়ূরবাহন তোমাকে নমষ্কার ৷হে রুদ্রের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে৷তুমি বর প্রদান কর৷ ছয় কৃত্তিকা তোমার ধাত্রীমাতা ৷জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম৷ দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জম্মগ্রহন করেছ৷হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি৷
কার্তিকের মন্ত্র ও পরিচিতি
Reviewed by King
on
February 06, 2019
Rating:
Reviewed by King
on
February 06, 2019
Rating:

Nice
ReplyDelete