সরস্বতী দেবীর পরিচয়
সরস্বতী দেবী বিদ্যা সংস্কৃতি ও শিল্পকলার দেবী৷ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সরস্বতী বাকদেবী, বিরাজা,সারদা, ব্রাহ্মী ,শতরূপা ,মহাশ্বেতা প্রভৃতি নামেও পরিচিত ৷সরস্বতীর বাহন রাজহংস৷ স্বরস্বতীর বর্ণ চন্দ্রের কিরণের মতো শুভ্র ৷তার হাতে আছে বিনা ও পুস্তক ৷মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়৷ দেবী সরস্বতী শুভ্র বসন পরিহিতা ৷সাদা পদ্ম ফুল তার আসন৷ সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয় ৷সরস্বতী পূজা পারিবারিক এবং সামাজিক ভাবে করা যায় ৷স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ম্বরে সরস্বতী দেবীকে পূজা করা হয় ৷সাকার রূপে প্রতিমার মাধ্যমে সরস্বতী দেবীর পূজা করা হয় ৷পূজার পদ্ধতি হিসেবে পূজার মন্ডপ সাজানো, উপকরণ সংগ্রহ, সংকল্প গ্রহণ, আমন্ত্রণ জানানো বা প্রাণপ্রতিষ্ঠা ,বসার আসন সিংহাসন সমর্পণ ,পা ধোয়ার জন্য জল সমর্পণ, হাত দেওয়ার জন্য জল সমর্পণ ,আচ মন বা অভ্যন্তরীণ অঙ্গ প্রতঙ্গ শুদ্ধকরণ প্রভৃতি সাধারণ পূজা বিধি অনুসারে সম্পাদন করা হয় ৷সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি এর জন্য লাল রঙের ফুলের প্রয়োজন হয়৷ পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল৷
সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র--
ওঁ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রাকাল্যৈ নমো নমঃ
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যঃ এব চ
এষ সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলিঃ
ওঁ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ
সরলার্থ--দেবী সরস্বতী,ভদ্রকালীকে নিত্য প্রণাম করি৷প্রণাম জানাই বেদ বেদাঙ্গ,বেদান্ত ইত্যাদি বিদ্যাস্থানকে এবং এ স্থানকে সর্বদা প্রণাম করি৷ এই চন্দন যুক্ত বিল্বপত্র ও পুষ্পের অঞ্জলি দিয়ে শ্রী শ্রী সরস্বতীকে প্রণাম জানাই
প্রণাম মন্ত্র---
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে
সরলার্থ---হে মহীয়সী বিদ্যাদেবী সরস্বতী পদ্মফুলের মতো তোমার চক্ষু তুমি বিশ্বরূপা৷হে বিশাল চক্ষুধারণকারী দেবী,তুমি বিদ্যা দান কর৷ তোমাকে প্রণাম করি৷
সরস্বতী বিদ্যার দেবী হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মনের অজ্ঞতা দূর করা এবং জ্ঞান বিকাশের জন্য বিদ্যাদেবী সরস্বতীর পূজা করেন৷ এর মধ্য দিয়ে জ্ঞান আহরণের আগ্রহ বেড়ে যায়৷ সামাজিক দিক থেকে সরস্বতী পূজার গুরুত্ব রয়েছে ৷স্কুল কলেজের হিন্দু ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীরা এই দিনটি উদযাপন করে থাকে৷ বিদ্যাদেবী সরস্বতীর কাছে বিনীত ভাবে পুষ্পাঞ্জলি অর্পণ করে এবং প্রার্থনা করে মা যেন তাদের বিদ্যা দান করেন ৷সামাজিক প্রেক্ষাপটের সরস্বতী পূজার মাধ্যমে সমাজের সকল শ্রেণীর পূজারীরা বিভিন্ন পূজামন্ডপে পুষ্পাঞ্জলী দেয়ার জন্য একত্রিত হন এবং নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন যা জ্ঞান বিকাশে সহায়ক ভূমিকা পালন করে৷ অপরদিকে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং এর মাধ্যমে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় ৷এই সুসম্পর্ক সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়তা করে৷ আধ্যাত্মিক দিক থেকে সরস্বতী পূজার মাধ্যমে পূজারীদের মধ্যে বিদ্যা অর্জনের একাগ্রতা ও মনোবল অনেকটা বৃদ্ধি পায় এবং তা একজন পুজারীর নৈতিকতাকে যেমন সমৃদ্ধ করে তেমনি ভবিষ্যতের স্বপ্ন ও শক্তি যোগায়৷
সরস্বতী দেবীর পরিচয়
Reviewed by King
on
February 06, 2019
Rating:
Reviewed by King
on
February 06, 2019
Rating:

good
ReplyDeleteনিবন্ধটি পড়ে আমি খুব উপকৃত হলাম। সরস্বতী পূজার মন্ত্র ও নিয়মাবলী গুলি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
ReplyDeleteLovely post. This is a very useful and helpful article. Keep it up. Rummy 91
ReplyDelete